পয়লা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার
পয়লা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার (ডিএমপি) মো. সরওয়ার। তিনি জানান, তবুও ডিএমপি পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি রয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রমনা পার্কে পয়লা বৈশাখ উপলক্ষ্যে নিরাপত্তা নিয়ে এক সংবাদ সম্মেলন ডিএমপি কমিশনার এ কথা বলেন।
মো. সরওয়ার বলেন, বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখকে ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে রমনা পার্ক ও আশপাশের এলাকায় কোনো ধরনের মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া ফানুস, আতশবাজি এবং শব্দ দূষণ সৃষ্টি করে এমন বাঁশি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বিপুল মানুষের সমাগম হবে। যাতে সব শ্রেণি-পেশার মানুষ নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারে, সেজন্য ডিএমপি ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে