Views Bangladesh Logo

নিরপেক্ষ নির্বাচনের জন্য এত সংস্কারের দরকার নেই: ফারুক

 VB  Desk

ভিবি ডেস্ক

৯৯১ সালের মতো নিরপেক্ষ নির্বাচন করার জন্য এত সংস্কারের দরকার নেই বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, যে সংস্কার হলে জনগণ ৪০ টাকা কেজি চাল কিনতে পারবে, সেই সংস্কার আমাদের দরকার।

শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই নেতা।

অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনের ইশতেহারকে আমরা সমর্থন করি। তবে ১৯৪৭ সালের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ও ডা. মিলনের আত্মত্যাগ, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা, গত ১৬ বছর বিএনপির আত্মত্যাগের কথা ইশতেহারে লিখতে হবে।’

এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘তাদের কিছু কিছু কার্যক্রমে জনগণ দ্বিমত পোষণ করছে। গত ১৬ বছর মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতার কথা বললেও মামলা দেয়া হয়েছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদ করলেও নির্যাতনের শিকার হতে হয়েছে। তাই ১৬ বছরের নির্যাতিত-নিপীড়িত মানুষের কথায় কর্ণপাত না করে জুলাই বিপ্লবের কথা বললে গণঅভ্যুত্থান ফলপ্রসূ হবে না।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ