Views Bangladesh Logo

গ্রামে লোডশেডিং নেই, দাবি বিদ্যুৎমন্ত্রীর

গ্রামাঞ্চলে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পল্লী বিদ্যুতের দীর্ঘ লাইনের কারণে কোথাও কোথাও ত্রুটি দেখা দিলে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। তবে সমস্যা সমাধান হলে দ্রুতই বিদ্যুৎ আবার স্বাভাবিক হয়—এটিকে লোডশেডিং বলা ঠিক নয়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে যে বিদ্যুৎ ঘাটতি বা বিচ্ছিন্নতা দেখা গিয়েছিল, তা মূলত যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে, জ্বালানি সংকটের কারণে নয়। তেলের অভাবে লোডশেডিং হয়—এমন ধারণাও ঠিক নয়।’

এছাড়া তিনি জানান, কিছু সময় আগে জ্বালানি তেল নিয়ে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, তা মোকাবিলায় জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছরে সৌরশক্তি থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়গুলোতে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই উদ্যোগকে টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ