Views Bangladesh Logo

বাউলশিল্পী আবুল সরকারের মুক্তিতে বাধা নেই: আইনজীবী

 VB  Desk

ভিবি ডেস্ক

হাইকোর্ট থেকে জামিন পাওয়া বাউলশিল্পী আবুল সরকারের কারামুক্তিতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল। তিনি বলেন, “আমার জানা মতে, তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। সুতরাং, আর কোনো মামলা না থাকলে তার কারামুক্তিতে কোনো বাধা থাকবে না।”

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তিনি গণমাধ্যমে এ তথ্য জানান।

এর আগে, রবিবার হাইকোর্ট আবুল সরকারকে ছয় মাসের জামিন প্রদান করেন। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন এবং এ সংক্রান্ত রুল জারি করেন।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। তার মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাকে মানিকগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে আনা হয়। একই দিনে ঘিওর থানায় মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ