আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জুলাই-আগস্টের গণআন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার বিরুদ্ধে কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করবে না অন্তর্বর্তী সরকার।
সোমবার (১৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব ছাত্র ও জনগণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং এর পক্ষে কাজ করেছেন তারা এ সম্পর্কিত কোনো ঘটনায় কোনো ধরনের মামলা, গ্রেপ্তার বা হয়রানির মুখোমুখি হবেন না।
৫ আগস্ট আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে কোনো সুবিধা পেতে মিথ্যা তথ্য সরবরাহ না করতেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে