Views Bangladesh Logo

আরাকান আর্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন—এমন খবরে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, সীমান্ত পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নজরদারি জোরদার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরাকান আর্মির আহত প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন—এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

সম্প্রতি মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর হামলা বেড়েছে। এর ফলে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কাও দেখা দিয়েছে।

সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সার্বক্ষণিকভাবে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ