Views Bangladesh Logo

জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো শর্ত যুক্ত আছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ ক্ষেত্রে আইএমএফের কোনো শর্ত নেই।

এর আগে সোমবার সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দামে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা বেড়ে যথাক্রমে ১৩৫ ও ১৫৫ টাকা হয়েছে। পেট্রোলের দাম ১৪০ থেকে বেড়ে ১৬০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ থেকে বেড়ে ১৬৫ টাকা হয়েছে। নতুন দাম তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই মূল্য সমন্বয় করা হয়েছে। জ্বালানি তেলের নতুন দাম নিয়ে এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও বলেছিলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির কারণে দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ