Views Bangladesh Logo

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ লেখা যাবে না

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো ধরনের সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ কিংবা ‘মাননীয়’ লেখা যাবে না। একই সঙ্গে অন্য কোনো সম্মানসূচক শব্দও ব্যবহার করা যাবে না।

সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীনস্থ দপ্তরগুলোকে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্র অনুযায়ী, বুধবার থেকেই এ নির্দেশনা কার্যকর হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ