Views Bangladesh Logo

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নয়: বাস মালিক সমিতি

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন মালিকদের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার রাতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দর বাড়ার কারণে যানবাহনের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে দ্রুত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মালিক সমিতি।

এর আগে ১৮ এপ্রিল রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর থেকেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১৯ এপ্রিল রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কার্যালয়ে ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকের দুই দিন পেরিয়ে গেলেও এখনো ভাড়া সমন্বয় করে কোনো প্রজ্ঞাপন জারি করেনি সরকার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ