নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা
গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’—অর্থাৎ গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রুমিন ফারহানা।
জনদুর্ভোগের চিত্র তুলে ধরে সংসদে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের বিষয়ে মানুষ বলে—‘টুকু আসে টুকু যায়’। অর্থাৎ কখন আসে, কখন যায় এবং কতক্ষণ থাকে, তা মানুষ বুঝতে পারে না।
মতামত দিন