Views Bangladesh Logo

দেশে তেলের কোনো সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আগাম তিন মাসের পরিকল্পনা গ্রহণ করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশে তেলের আমদানি ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমানো অন্তর্ভুক্ত।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে উন্নয়নের কথা বলা হলেও মাঠপর্যায়ে বাস্তব চিত্র অনেক ক্ষেত্রে ভিন্ন দেখা যাচ্ছে।

এ সময় টাঙ্গাইলের পার্ক বাজারের সড়ক ও অবকাঠামো উন্নয়নের বিষয়েও কথা বলেন তিনি। এ বিষয়ে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত উন্নয়ন কাজ শুরু হবে বলে জানান।

পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ