Views Bangladesh Logo

জ্বালানি সংকট নয়, মজুতের প্রবণতাই বড় উদ্বেগ: জ্বালানিমন্ত্রী

জ্বালানি ঘাটতির চেয়ে মজুত করার মানসিকতাই বর্তমানে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ২০২৫ সালের মার্চের তুলনায় ২০২৬ সালের মার্চে পাম্পগুলোতে বেশি জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তার ভাষায়, “জ্বালানির ঘাটতির চেয়ে মজুতের প্রবণতাই এখন বেশি উদ্বেগজনক।”

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও দেশের জনগণের স্বার্থ বিবেচনায় এখনো তা সমন্বয় করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে জ্বালানি তেলে ভর্তুকির বিষয়ে মন্ত্রী জানান, চলতি বছরের মার্চ থেকে জুন প্রান্তিকে ডিজেলে ১৫ হাজার ৪০৯ কোটি টাকা এবং অকটেনে ৬৩৬ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ