Views Bangladesh Logo

সিলেটে মোটরসাইকেলে তেল নিতে মানতে হবে ৩ শর্ত

সিলেট নগরের ফিলিং স্টেশনগুলো থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে এখন থেকে তিনটি নির্দিষ্ট শর্ত মানা বাধ্যতামূলক করা হয়েছে। শর্তগুলো পূরণ না করলে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তেল সরবরাহ না করার অনুরোধ জানানো হয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে।

বুধবার (২৫ মার্চ) রাত ৭টার দিকে সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখার হোয়াটসঅ্যাপ গ্রুপে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তির বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং আইন অমান্যকারী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, মোটরসাইকেলে তেল নিতে হলে তিনটি শর্ত অবশ্যই মানতে হবে—
প্রথমত, চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
দ্বিতীয়ত, মোটরসাইকেলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে।
তৃতীয়ত, চালক ও আরোহী উভয়েরই স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট পরা থাকতে হবে।

এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব শর্ত পূরণ না হলে ফিলিং স্টেশনগুলোকে তেল না দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট ও সরবরাহজনিত সমস্যার কারণে নগরের ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে গিয়ে ভোগান্তি তৈরি হচ্ছিল। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত তেল সরবরাহও সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতেই নতুন এই নিয়ম চালু করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ