Views Bangladesh Logo

তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশে পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে লাভবান হওয়ার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কোনোভাবেই প্রশ্রয় দেবে না। পাশাপাশি যারা যানবাহন চালাচ্ছেন, তাদের তেল সংকট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

শহীদ ওসমান হাদির প্রসঙ্গ তুলে আহমেদ আযম খান বলেন, এ বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্বসহকারে কাজ করছে। সরকারে আসার আগ থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে এবং সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক কবির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ