Views Bangladesh Logo

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র দুই দিন বাকি থাকতেই ভোটকেন্দ্র ঘিরে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এ নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের চারশ (৪০০) গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দায়িত্বপ্রাপ্ত দুইজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ নির্দেশনার ফলে ভোটগ্রহণের দিন মোবাইল ফোন দিয়ে ছবি ও ভিডিও ধারণ করে থাকেন—এমন সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের বিধিনিষেধ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবারই প্রথম জারি করা হলো।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ