Views Bangladesh Logo

সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত

 VB  Desk

ভিবি ডেস্ক

ম্পূর্ণ সংস্কার শেষে জামায়াত নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক বসে তার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘নির্বাচনকে অবাক সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে অবশ্যই সংস্কার করা প্রয়োজন। সম্পূর্ণ সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। নো ইলেকশন উইদাউট রিফরম।’

তিনি আরও বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আগে স্থানীয় নির্বাচন চাই। এরপর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে’।

নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরকে ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আপনারা এর সঙ্গে একমত কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, দিন তারিখ কোনো বিষয় নয় আগে সম্পূর্ণ সংস্কার করতে হবে। তারপর নির্বাচন।

জানা গেছে, বৈঠকে জামায়াতের পক্ষ থেকে ৩০টি দাবি নির্বাচন কমিশনের কাছে দাখিল করা হয়েছে।

এর আগে গত রোববার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক বসেছিল বিএনপির প্রতিনিধি দল। ওই বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, সংস্কার কমিশনের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের ক্ষমতা ইসির নেই। তবে ইসির সঙ্গে তাদের আলাপে মনে হয়েছে, আগামী মে-জুনের মধ্যে ইসি পরিপূর্ণভাবে সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ