ঈদের ছুটিতেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা
ঈদ উপলক্ষে টানা ৯ দিনের ছুটি থাকবে, তবে এর ফলে দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত পরামর্শক পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনৈতিক কার্যক্রম থেমে থাকবে না। অধিকাংশ উপদেষ্টা পরিষদের সদস্য ঢাকাতেই থাকবেন। কিছু সচিব বিদেশে গেলেও সিদ্ধান্ত গ্রহণে কোনো সমস্যা হবে না, কারণ এখন ডিজিটাল মাধ্যমে সহজেই সিদ্ধান্ত নেয়া সম্ভব।’
অর্থ উপদেষ্টা জানান, সরকারি ক্রয় সংক্রান্ত পরামর্শক কমিটির সভায় ৫০ হাজার মেট্রিক টন বাসমতি চাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। পাশাপাশি সৌদি আরব ও দেশীয় বাজার থেকে ৭০ হাজার মেট্রিক টন সার এবং স্পট মার্কেট থেকে দুটি কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে