নিত্যপণ্য সরবরাহ ব্যবস্থায় কোনো বাধা নেই: উপদেষ্টা সাখাওয়াত হোসেন
নিত্যপণ্য সরবরাহ ব্যবস্থায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করা হয়েছে। যার ফলে পণ্য সরবরাহে কোনো ঘাটতির আশঙ্কা নেই।
মঙ্গলবার (৪ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে চাঁদপুরে মেঘনা নদীতে এম ভি আল-বাখেরা সারবাহী নৌযানে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, আমদানির স্থিতিশীল প্রবাহ বজায় রাখতে এবং বাজারে সরবরাহের ঘাটতি রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।
সাখাওয়াত হোসেন আরও বলেন, কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তাদেরকে তিনগুণ জরিমানা দিতে হবে।
এ সময় গত ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এম ভি আল-বাখেরা সারবাহী নৌযান দুর্ঘটনায় নিহত ৬ শ্রমিকের পরিবারকে সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ ও আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে ৩ লাখ টাকার চেক তুলে দেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে