Views Bangladesh Logo

তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঠিক হয়নি: বিএনপি

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন, সে বিষয়ে এখনো কোনো তারিখ ঠিক হয়নি।

শনিবার (২২ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঠিক করিনি। তবে সঠিক সময় মনে হলে তিনি দেশে ফিরবেন।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে লন্ডনে পরিবারসহ বসবাস করছেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জোবায়দা রহমান ও মেয়ে জায়মা রহমান।

২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান। পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। মুক্তির আট দিন পর, ১১ সেপ্টেম্বর, চিকিৎসার জন্য লন্ডনে চলে যান তিনি। তখন দেশে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল।

গত বৃহস্পতিবার ঢাকার একটি আদালত একটি ঘুষ সংক্রান্ত মামলায় তারেক রহমানকে খালাস দিয়েছেন। এতে তার দেশে ফেরার আইনি বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ