Views Bangladesh Logo

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচে করা যাবে না নাচানাচি, রাখা যাবে না সাউন্ড সিস্টেম

দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আবারও ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর এ নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। তবে প্রতিযোগিতায় উসকানিমূলক কোনো কর্মকাণ্ড, নৌকায় সাউন্ড সিস্টেম ব্যবহার এবং বাদ্যযন্ত্র বাজিয়ে নাচানাচি করা যাবে না।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। ২০২৪ ও ২০২৫ সালে ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়নি।

সভায় জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপন ও নৌকাবাইচ সংগঠক অ্যাডভোকেট মো. ইসহাকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির শহর। তাই ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজনের মধ্য দিয়ে এ সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে। তবে আয়োজনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের উসকানি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ জন্য নৌকাবাইচে অংশ নেওয়া বা প্রতিযোগিতা উপভোগ করতে যাওয়া নৌকাগুলোতে সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। পাশাপাশি বাদ্যযন্ত্র বাজিয়ে নাচানাচিও করা যাবে না।

জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে নৌকাবাইচ আয়োজন করতে চায় জেলা প্রশাসন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ