Views Bangladesh Logo

রাজধানীর প্রধান সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা: ডিএমপি কমিশনার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৭ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, এখন থেকে প্রধান সড়কে কোনো অটোরিকশা চলবে না কিন্তু ভেতরের সড়কগুলোতে আগের মতোই চলবে। নতুন কোনো অটোরিকশা যাতে রাজধানীর সড়কে নামতে না পারে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

একই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলা ও সড়কে শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসানসহ ডিএমপির বিভিন্ন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের একটি প্রতিনিধিদলও।

এর আগে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের রায় স্থগিতের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করেছিলেন রিকশা চালকরা। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেয়া আদেশের ওপর ২৫ নভেম্বর এক মাসের স্থিতাবস্থা দেন চেম্বার আদালত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ