Views Bangladesh Logo

দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবে না সরকার: মির্জা ফখরুল

ফারাক্কা চুক্তি নিয়ে দেশের স্বার্থের সঙ্গে আপস করা হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়—এমন কোনো চুক্তি সরকার করবে না।

শনিবার (১৬ মে) বিএনপি আয়োজিত ‘ফারাক্কা লং মার্চ দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ফারাক্কা চুক্তি কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। পরবর্তী নতুন চুক্তি না হওয়া পর্যন্ত বিদ্যমান চুক্তি কার্যকর রাখতে হবে। অন্যথায় সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, অন্যান্য দেশ ও শক্তির চাপ কিংবা ভ্রুকুটি উপেক্ষা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের যে সুযোগ তৈরি হয়েছে, তা অনেকাংশে ফারাক্কা চুক্তির ওপর নির্ভর করবে। দেশের স্বার্থ নষ্ট হয়—এমন কোনো চুক্তি বিএনপি সরকার করবে না।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও উপস্থিত ছিলেন। তিনি ফারাক্কা ইস্যুতে দল-মত-ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ