Views Bangladesh Logo

৬ মিনিটেই কুরাসাওর জালে জার্মানির গোল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে গ্রুপ ‘ই’-এর ম্যাচে কুরাসাওর বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে জার্মানি। ম্যাচের ৬ মিনিটে ফেলিক্স নমেচার গোলে ১-০ ব্যবধানে লিড নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে জার্মানি। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। এরই ধারাবাহিকতায় পঞ্চম মিনিটে গোলের দেখা পান নমেচা।

মধ্যমাঠ থেকে গড়ে ওঠা দ্রুত আক্রমণে সুযোগ পেয়ে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। তার গোলে শুরুতেই এগিয়ে যায় জার্মানি।

গোল হজমের পর কুরাসাও রক্ষণ গুছিয়ে খেলার চেষ্টা করছে। তবে ম্যাচের শুরুতে জার্মানির চাপ সামলাতেই বেশি ব্যস্ত থাকতে হচ্ছে তাদের। অন্যদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ খুঁজছে জার্মানি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ