Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, বাড়ছে সংক্রমণ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত করা হয়েছে। বাকি ৬ জনের ক্ষেত্রে উপসর্গভিত্তিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি পরিস্থিতিতে ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৪৭ জনের। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জনে।

এছাড়া এই সময়ের মধ্যে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৫৬ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৬৬২ জন।

অধিদপ্তরের হিসাবে, একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৪৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ হাজার ৯৯১ জন।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সংক্রমণ ছড়ানোর কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান ও জনসচেতনতা আরও জোরদার করা জরুরি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ