কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন ৯ জন
ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক ও বর্তমান মিলিয়ে ৯ জন ক্রীড়াবিদ ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ পেয়েছেন। মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে প্রবর্তিত এই সম্মাননা প্রথমবারের মতো প্রদান করা হলো। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের উদ্যোগে নির্বাচিত ৯ জন ক্রীড়াবিদকে সম্মাননার পাশাপাশি এক লাখ টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয়।
ক্রিকেট বিভাগে পুরস্কার পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও জাতীয় দলের পেসার মারুফা আক্তার। ফুটবলে সম্মাননা পেয়েছেন আলফাজ আহমেদ ও ঋতুপর্ণা চাকমা। হকিতে আমিরুল ইসলাম, ব্যাডমিন্টনে আল আমিন জুমার, আর্চারিতে সাগর ইসলাম এবং টেবিল টেনিসে খৈ খৈ মারমা পুরস্কৃত হয়েছেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এই আয়োজন অব্যাহত থাকবে এবং আগামীতে আন্তর্জাতিক মানের পরিসরে পুরস্কার প্রদানের পরিকল্পনা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে