Views Bangladesh Logo

'এনজিওগুলো শোষণের ঝুঁকিতে'

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের এনজিওখাত মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়নের ক্রমবর্ধমান হুমকিতে শোষণের উচ্চঝুঁকিতে রয়েছে বলে মনে করেন বিশিষ্টজনেরা।

শনিবার (২ নভেম্বর) বরিশালে আয়োজিত কর্মশালায় এ শঙ্কা প্রকাশ করেন তারা।

কর্মশালায় বলা হয়, বিশেষত উন্নয়নশীল অঞ্চলে কৌশলগত দুর্বলতায় বিদেশি সাহায্য নির্ভর এনজিওগুলো প্রায়ই অপরাধমূলক কর্মকাণ্ডে আর্থিক চ্যানেলের অপব্যবহার করতে চাওয়া গোষ্ঠীগুলোর শোষণের ঝুঁকিতে পড়ছে৷

কর্মশালায় অন্যখাতে তহবিল স্থানান্তরে বিরত রাখতে এনজিওগুলোকে অবশ্যই কঠোর যাচাই এবং মনিটরিংয়ে রাখার ওপরেও জোর দেন বক্তারা।

অ্যাকশনএইড বাংলাদেশ, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অংশীদারিত্বে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালার ছয়টি বিশেষ অধিবেশনে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইনসহ এনজিও খাতকে সুরক্ষিত করার অন্য বিধিবিধান অনুসরণের গুরুত্ব তুলে ধরেন স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিএফআইইউ-এর পরিচালক মোঃ মোস্তাকুর রহমান। তিনব বলেন, 'মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন কোনো দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং আন্তর্জাতিক সমস্যা'।

তিনি আরও বলেন, 'স্বল্পোন্নত দেশগুলোতে (এলডিসি) কৌশলগত বা পদ্ধতিগত দুর্বলতায় এনজিওখাতে পাওয়া বৈদেশিক অনুদানগুলো প্রায়শই অন্যত্র সরিয়ে নেওয়া হয়, যা এই খাতটিকে মানিলন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়নের ঝুঁকিতে ফেলে'।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ