রাজধানীতে ট্রেন চাপায় এনজিওকর্মীর মৃত্যু
রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের নিচে চাপা পড়ে নূর-ই-আলম তৈমুর (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত নূর-ই-আলম তৈমুর সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের কর্মী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুনীল চন্দ্র সূত্রধর। তিনি বলেন, 'একই সময়ে দুটি ট্রেন খিলক্ষেত লেভেল ক্রসিং পার হচ্ছিল। তৈমুর কমলাপুরগামী ট্রেনের দিকে চোখ রেখে রেল ট্র্যাক অতিক্রম করছিলেন। বিপরীত দিকে থেকে আসা ট্রেনটিকে তিনি খেয়াল করেননি। এতে বিমানবন্দরগামী ট্রেন তাকে ধাক্কা দেয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।'
এদিকে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে।
সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সদস্যরা তৈমুরের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সংস্থাটি তাদের একটি ফেসবুক পোস্টে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাতও কামনা করেছে

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে