ওয়ার্ল্ড হাফ ম্যারাথনে কেনিয়ার এনগেটিচের বিশ্বরেকর্ড
কোপেনহেগেনে ওয়ার্ল্ড রোড রানিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পথে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন কেনিয়ার অ্যাগনেস এনগেটিচ। নারীদের হাফ ম্যারাথনে ১ ঘণ্টা ৫ মিনিট ১৫ সেকেন্ডে দৌড় শেষ করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ২৫ বছর বয়সী এই অ্যাথলেট।
২০২০ সালে ওয়ার্ল্ড হাফ ম্যারাথনে সোনা জয়ের পথে ১ ঘণ্টা ৫ মিনিট ১৬ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন পেরেস জেপচিরচির। রবিবার (২০ সেপ্টেম্বর) এনগেটিচ সেটি ভেঙেছেন এক সেকেন্ডের ব্যবধানে।
তবে পুরুষ ও নারী মিলিয়ে অনুষ্ঠিত হাফ ম্যারাথনের বিশ্বরেকর্ড এখনো ইথিওপিয়ার লেতেসেনবেত গিদেয়ের দখলে। ২০২১ সালে তিনি ১ ঘণ্টা ২ মিনিট ৫২ সেকেন্ডে দৌড় শেষ করে এই রেকর্ড গড়েন।
বিশ্বরেকর্ড গড়ার অভিজ্ঞতা অবশ্য এনগেটিচের নতুন নয়। ২০২৫ সালের এপ্রিলে ১০ কিলোমিটার দৌড়েও বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। শুধু নারীদের অংশগ্রহণে আয়োজিত কোনো প্রতিযোগিতায় প্রথম নারী হিসেবে ৩০ মিনিটের কম সময়ে এই দূরত্ব পাড়ি দেওয়ার কীর্তি গড়েন এনগেটিচ। তাঁর সময় ছিল ২৯ মিনিট ২৭ সেকেন্ড।
মতামত দিন