Views Bangladesh Logo

অস্ত্রোপচার সফল ব্রাজিলীয় তারকা নেইমারের

 VB  Desk

ভিবি ডেস্ক

হাঁটুর চোট থেকে ফিরে আসতে অস্ত্রোপচার করানো হয়েছে ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়রের। বেলো হরিজন্তের হাসপাতালে বৃহস্পতিবার ব্রাজিল জাতীয় দলের সার্জন রদ্রিগো লাসমারের অধীনে করানো এই অস্ত্রোপচার সফল হয়। তবে নেইমার কবে মাঠে নামতে পারবেন, সেটি এখনো অনিশ্চিত।

সংবাদমাধ্যম ইএসপিএন অবশ্য তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের চিকিৎসকরা ধারণা করছেন যে, আগামী কোপা আমেরিকার আগে সুস্থ হবেন নেইমার। আগামী জুনে যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, গত মাসে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ফাউলের শিকার হন নেইমার। সেদিন কাঁদতে কাঁদতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন আল হিলালের এই স্ট্রাইকার। পরবর্তীতে দেশটির ফুটবল ফেডারেশন ইনজুরির ব্যাপারটি নিশ্চিত করে এবং জানায় অস্ত্রোপচার করানো হবে। এবার সেটিই সম্পন্ন করা হয়।

অস্ত্রোপচারের পর নেইমার ইনস্টাগ্রাম স্টোরিতে তার একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সব ঠিক হয়ে যাবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ