Views Bangladesh Logo

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: আইনমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের ফসল।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা সব আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে হাইকোর্টের রায় বহাল রয়েছে।

তিনি জানান, হাইকোর্টের রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, গণভোট ব্যবস্থা ফিরিয়ে আনা এবং সংবিধানের ৭(ক) ও ৭(খ) অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করে। পরে ২০২৪ সালে ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা পৃথক রিটের শুনানি শেষে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট বাতিলসংক্রান্ত বিধানসহ কয়েকটি ধারা অসাংবিধানিক ঘোষণা করেন।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে করা পৃথক আপিলগুলো বৃহস্পতিবার খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে হাইকোর্টের রায় বহাল থাকল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ