Views Bangladesh Logo

আমার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন: রুনা লায়লা

ভারতের দিল্লিতে একটি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে দেশ-বিদেশে তার ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

তবে পরবর্তীতে নিজেই বিষয়টি পরিষ্কার করেন এই প্রখ্যাত সংগীতশিল্পী। ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।

রুনা লায়লা লেখেন, ‘আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। আমি স্পষ্ট করে জানাতে চাই, আমি ভালো ও সুস্থ আছি। সবাইকে অনুরোধ করছি, যাচাই ছাড়া এমন খবর শেয়ার করবেন না।’

তিনি আরও জানান, গুজব ছড়িয়ে পড়ার পর বিভিন্ন দেশ থেকে—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ—অনেকেই তাকে ফোন ও বার্তা দিয়ে খোঁজ নিয়েছেন, যা তাকে বিস্মিত করেছে।

এ ধরনের ভুয়া খবর ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এসব গুজব শুধু ব্যক্তিগতভাবে নয়, আমার পরিবারের জন্যও মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

রুনা লায়লা মনে করেন, এমন গুজবের পেছনে কোনো সংঘবদ্ধ চক্র থাকতে পারে এবং বিষয়টি তদন্ত করে দায়ীদের চিহ্নিত করা প্রয়োজন।

উল্লেখ্য, রুনা লায়লা দীর্ঘদিন ধরে উপমহাদেশের সংগীত জগতে অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ