Views Bangladesh Logo

জগন্নাথ হলের প্রধান ফটকের সামনের সড়ক থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে প্রবেশের প্রধান ফটকের সামনের সড়ক থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) সাড়ে তিনটার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনের সড়কের একটি স্থান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি একটি ওষুধের কার্টনের ভেতর রাখা ছিল।

তিনি আরও বলেন, নবজাতকের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের জন্য ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ