Views Bangladesh Logo

ঢামেক হাসপাতালে শহীদ মিনারের কাছে পাওয়া নবজাতকের মৃত্যু হয়েছে

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের ফুটপাতে পলিথিন ব্যাগে কাপড়ে মোড়ানো একদিনের নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

অজ্ঞান শিশুটিকে শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক মহিদুল ইসলাম জানান, পলিথিন ব্যাগে কাপড়ে মোড়ানো নবজাতককে নিয়ে কুকুরেরা মারামারি করছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে নবজাতককে উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

‘আমাদের ধারণা, কেউ জন্মের পর নবজাতককে ফেলে রেখে গেছে। রহস্য উদঘাটনে তদন্ত করছি’- বলেন এই পুলিশ কর্মকর্তা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ