টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুক্রবার চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের হয়ে আজ মাঠে নেমেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশের একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একাদশ থেকে বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান।
আফগানিস্তাানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা। অন্যদিকে টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে বর্তমান রানার্স-আপ নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৮২ বল বাকি রেখে ২৮৩ রানের টার্গেট স্পর্শ করে ৯ উইকেটের জয় পায় কিউইরা। পরের ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ :ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে