Views Bangladesh Logo

ফুটবল কিংবদন্তিদের সম্মান জানাতে নিউইয়র্কে পেলে ও অঁরির নামে রাস্তা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফিফা বিশ্বকাপ চলাকালীন ফুটবল কিংবদন্তিদের সম্মান জানাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর দুটি রাস্তার নাম সাময়িকভাবে পরিবর্তন করেছে।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটনের রকফেলার সেন্টারের কাছে ওয়েস্ট ৫৫তম স্ট্রিট ও সিক্সথ অ্যাভিনিউয়ের সংযোগস্থলটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে থিয়েরি অঁরি ওয়ে। অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে তিনি এই সম্মানকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেন।

অন্যদিকে, কুইন্স বরোর শিয়া রোড ও মেরিডিয়ান রোডের সংযোগস্থলের নাম রাখা হয়েছে ‘ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে ওয়ে’।

থিয়েরি অঁরি ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এবং আর্সেনাল ও বার্সেলোনার মতো ক্লাবে খেলে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। তিনি পরবর্তীতে মেজর লিগ সকারের নিউইয়র্ক রেড বুলস দলে খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ