Views Bangladesh Logo

খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ পদে নিয়োগ

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খু্বি) নতুন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। যাদের প্রত্যকের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ রোকসানা বেগম।

প্রজ্ঞাপন অনুযায়ী জানা গেছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৩তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। এছাড়া নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. হারুনুর রশীদ খান এবং বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন বিজনেস অ্যাডমিনিসট্রেশন ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নুরুন্নবী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ