তিন জেলায় নতুন এসপি নিয়োগ
দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীনকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুক ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার এবং পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া একই প্রজ্ঞাপনে পুলিশের আরও তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
পুলিশের প্রশাসনিক সূত্রে জানা গেছে, পৃথক একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের অন্তত ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। ফলে সাম্প্রতিক সময়ে পুলিশ প্রশাসনে এটি বড় ধরনের রদবদল হিসেবে দেখা হচ্ছে।
মতামত দিন