Views Bangladesh Logo

দেশের ৬ জেলায় একযোগে নতুন পুলিশ সুপার নিয়োগ

সরকার দেশের ছয়টি জেলায় একযোগে নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে। বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনের অনুযায়ী, বগুড়া, সিলেট ও ময়মনসিংহসহ ছয় জেলার এসপি পদমর্যাদার ১০ জন পুলিশ কর্মকর্তাকে একই সঙ্গে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

উপসচিব তৌছিফ আহমেদের সই করা আদেশ অনুযায়ী, বগুড়ার এসপি মো. শাহাদাত হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসপি করা হয়েছে এবং খাগড়াছড়ির এসপি মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ির এসপি এবং ময়মনসিংহের এসপি মো. মিজানুর রহমানকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহের এসপি করা হয়েছে। সিলেটের এসপি কাজী আখতার উল আলমকে এপিবিএনের এসপি হিসেবে বদলি করা হয়েছে। জামালপুরের এসপি ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেটের এসপি এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুরের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনের অনুযায়ী বরিশালের এসপি ফারজানা ইসলামকে নৌ পুলিশের এসপি এবং পুলিশ অধিদপ্তরের এআইজি এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের এসপি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ