Views Bangladesh Logo

বাণিজ্য মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সচিব, ট্যারিফ কমিশনে চেয়ারম্যান নিয়োগ

 VB  Desk

ভিবি ডেস্ক

সরকার বাণিজ্য মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে নতুন চেয়ারম্যানও নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে এসব পদে দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে সচিব পদে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দ্দৌলাকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান পদটি সচিব পদমর্যাদার।

অন্যদিকে, পৃথক আরেক প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ