Views Bangladesh Logo

শপথ নিলেন পিএসসির চেয়ারম্যান ও চার সদস্য

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমসহ চার সদস্য শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ নেওয়া চার সদস্য হলেন- ড. নুরুল কাদির, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ এবং ড. মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার।

এর আগে চেয়ারম্যান সোহরাব হোসেনসহ পিএসসির সদস্যরা পদত্যাগ করেন। এরপর গত ১০ অক্টোবর এই পাঁচজনকে পিএসসির নতুন কমিশনের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি। আগামী পাঁচ বছরের জন্য মোবাশ্বের মোনেম ও ৪ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।

শপথ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং প্রধান বিচারপতির সঙ্গে ছবি তোলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ