Views Bangladesh Logo

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন প্রস্তাব এসেছে: আলী রীয়াজ

 VB  Desk

ভিবি ডেস্ক

সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন নতুন প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। একইসঙ্গে তিনি বলেন, প্রতিদিন আলোচনার বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে অবিহিত করা হচ্ছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন। গত রোববার (২০ এপ্রিল) স্থগিত হওয়া এই বৈঠকটি আজ সকাল ১১টায় পুনরায় শুরু হয়।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত। যেসব প্রস্তাব উঠেছে সেসব নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সাথেও আলোচনা করবে ঐকমত্য কমিশন।

তিনি আরও বলেন, আমরা আমাদের মতামতগুলো ৩৯টি দলের কাছে দিয়েছিলাম। তারমধ্যে ৩৫টি দলের কাছ থেকে সাড়া পেয়েছি। বিএনপিসহ ১৫টি দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা প্রায় শেষ পর্যায়ে এসেছে। বাকি দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। আমরা আশা করছি, বিএনপির সঙ্গে আলোচনার তৃতীয় দিনে প্রাথমিক পর্যায়ের আলোচনা সমাপ্ত করতে পারব।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ