Views Bangladesh Logo

বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ছে

নতুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। একই সঙ্গে নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তামাক ও তামাকজাত পণ্যের ওপর করের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব দেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আহরণ বাড়ানো এবং জনস্বাস্থ্য সুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখতেই তামাকজাত পণ্যের ওপর নতুন কর কাঠামো প্রস্তাব করা হয়েছে। সরকারের লক্ষ্য হলো ধূমপান নিরুৎসাহিত করা এবং একই সঙ্গে রাষ্ট্রীয় আয় বাড়ানো।

বাজেট নথি অনুযায়ী, চার স্তরের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে—

নিম্নস্তর: প্রতি ১০ শলাকা ৬২ টাকা (বর্তমান ৬০ টাকা)
মধ্যম স্তর: ৯২ টাকা (বর্তমান ৮০ টাকা)
উচ্চ স্তর: ১৬০ টাকা (বর্তমান ১৪০ টাকা)
অতি-উচ্চ/প্রিমিয়াম স্তর: ২১০ টাকা (বর্তমান ১৮৫ টাকা)

এর ফলে প্রতিটি স্তরেই সিগারেটের দাম বৃদ্ধি পাবে। বিশেষ করে মধ্যম ও প্রিমিয়াম সেগমেন্টে মূল্যবৃদ্ধি তুলনামূলক বেশি হবে।

নতুন কাঠামো কার্যকর হলে নিম্নস্তরে প্রতি প্যাকেটে বাড়বে ২ টাকা, মধ্যম স্তরে বাড়বে ১২ টাকা,
উচ্চ স্তরে বাড়বে ২০ টাকা এবং প্রিমিয়াম স্তরে বাড়বে ২৫ টাকা।

সিগারেটের পাশাপাশি নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে এসব পণ্যের দামও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ