Views Bangladesh Logo

সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি আরও বলেন, বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার বিষয়ক পরামর্শ সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

এ সময় সদ্যবিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আগের রাষ্ট্রপতির মামলা নিয়ে এখনই মন্তব্য নয়।

তিনি আরও বলেন, চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত আট জনের বিরুদ্ধে করা মামলা যদি মিথ্যা হয়, তাহলে তা প্রত্যাহার করা হবে।

আইনমন্ত্রী জানান, বর্তমানে এক্সট্রা কিলিং শূন্যের কোটায়। এছাড়া যত বড় রাজনৈতিক নেতাই হোক না কেন, ধর্ষণের মামলা প্রত্যাহার করা হবে না বলেও জানান তিনি।

এর আগে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার।

সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র গ্রহণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন। সেই হিসেবে তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ