সাভারের স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নতুন মন্ত্রীরা
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন সরকারের নতুন মন্ত্রিপরিষদ সদস্যগণ। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টায় তাঁরা স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করবেন।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রিপরিষদের সদস্যরা ঢাকায় ফিরবেন। এরপর নতুন দায়িত্ব পাওয়া স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যাবেন।
সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁরা সূরা ফাতিহা পাঠ করবেন এবং রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
মতামত দিন