Views Bangladesh Logo

পেট্রোবাংলার তিন কোম্পানিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডসহ (বাপেক্স) পেট্রোবাংলার তিনটি কোম্পানিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) আলাদা আলাদা আদেশে এই নিয়োগ দিয়েছে পেট্রোবাংলা।

এতে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে প্রকৌশলী মো. ফজলুল হককে।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিএল) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. হারুন ভুইয়া।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. ফারুক হোসেন।

একই সাথে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শোয়েবকে পদোন্নতি দিয়ে পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ