Views Bangladesh Logo

নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট ও রংপুর

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের ফুটবল ইভেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল এবং বালিকা বিভাগে শিরোপা জিতেছে রংপুর অঞ্চল। সোমবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুটি ফাইনালেই দারুণ লড়াইয়ের দেখা মেলে।

বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় সিলেট। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই। প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি হলেও কোনো দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে মাঝমাঠে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সিলেট। ৫৯তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ম্যাচের একমাত্র গোলটি করেন আরমান খান জিসান। সেই গোলেই শিরোপা নিশ্চিত হয় সিলেটের।

বালিকা বিভাগের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর। ম্যাচের অষ্টম মিনিটে স্মৃতি কিসকোর গোলে এগিয়ে যায় দলটি। দুই মিনিট পর কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। বিরতির আগে তন্বী ব্যবধান ৩-০ করেন। দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে সুমাইয়া শেষ গোলটি করলে বড় জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে রংপুর।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ