Views Bangladesh Logo

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

 VB  Desk

ভিবি ডেস্ক

রকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এ নির্দেশনায় অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া একসঙ্গে বিদেশ ভ্রমণে যাওয়া যাবে না বলে জানানো হয়েছে।

৯ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। বুধবার সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদেশ ভ্রমণ সংক্রান্ত ওই নির্দেশনায় বলা হয়েছে- কর্মকর্তাদের সাধারণভাবে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হবে এবং বছরের সম্ভাব্য বিদেশ ভ্রমণের একটা তালিকা জানিয়ে রাখতে হবে।

এতে বলা হয়েছে, বিদেশ ভ্রমণের জন্য মন্ত্রণালয় ভিত্তিক ডাটাবেজ তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টার অফিস কর্তৃক এর কাঠামো তৈরি করে দেবে এবং এর তথ্য সংরক্ষণ করবে। এছাড়া সব স্তরের সরকারি কর্মকর্তারা একাধারে বিদেশ ভ্রমণ পরিহার করতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশ ভ্রমণ পরিহার করতে বলা হয়েছে। তবে জাতীয় স্বার্থে অনুরূপ ভ্রমণ একান্ত অপরিহার্য হলে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কেনা-কাটা, প্রি-শিপমেন্ট ইন্সপেকশন কিংবা ফ্যাক্টরি অ্যাকসেন্ট্যান্সটেন্ট ইত্যাদির ক্ষেত্রে কেবলমাত্র সংশ্লিষ্ট বিশেষজ্ঞ প্রেরণের বিষয় বিবেচনা করতে হবে। কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘমেয়াদি শিক্ষণ ছুটিতে না যাওয়ার কথা বলা হয়েছে।

এর আগে ডলার-সংকটের কারণে গত অর্থবছরে সরকারি কর্মকর্তাদের নিরুৎসাহিত করা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ