সচিবালয়ে প্রথম কর্মদিবসে অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে গিয়ে অফিস করেছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। রোববার সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পৌঁছালে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।
রোবাবার (২৩ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে সচিবালয়ে প্রবেশ করেন মন্ত্রী। পরে সকাল সাড়ে ৯টার দিকে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন নতুন মন্ত্রী।
প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আন্দালিব রহমান পার্থ। তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন দায়িত্বে শুভকামনা জানানো হয়।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে প্রথম কর্মদিবসেই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন আন্দালিব রহমান পার্থ। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতামত দিন