Views Bangladesh Logo

পুলিশের নতুন আইজিপি মইনুল ইসলাম

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মোঃ মইনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৬ অগাষ্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। মোঃ ময়নুল ইসলাম ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন।

এর আগে এক আদেশে আবদুল্লাহ আল মামুনের সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার নিয়োগ বাতিল করা হয়।

জানা গেছে, শেখ হাসিনার সরকারের বিদায়ের পর পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব দেয়া হবে নতুন এই আইজিপিকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ