Views Bangladesh Logo

নতুন স্বরাষ্ট্র মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান

নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে আনুষ্ঠানিকভাবে বরণ করতে গার্ড অব অনার দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সচিবালয়ে নিজ কর্মস্থলে যোগদান করেন মন্ত্রী। বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর সালাহউদ্দিন আহমদ প্রথমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিনি চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, পুলিশ প্রশাসনের কার্যক্রম এবং নাগরিক সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্রিফিং নেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ